মালদা

মালদা কলেজ ময়দানে মিড-ডে-মিল মেলা ও প্রশিক্ষণে "আহারে বাহার" শিবির মালদায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রির নেতৃত্বে "আহারে বাহার" নামে মালদা জেলায় মিড-ডে-মিল মেলা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয় মালদা কলেজ ময়দানে মালদা জেলা প্রশাসনের মিড-ডে-মিল বিভাগের উদ্যোগে। এই শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, ইংলিশ বাজারের চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্যরা। 

        জানা গিয়েছে, স্কুলের শিশুদের জন্য পুষ্টিকর খাবার এবং মিড-ডে-মিল কর্মীদের উন্নততর প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই "আহারে বাহার" আনুষ্ঠানিক শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবির চলবে দুই দিন ধরে, সোমবার তার উদ্বোধন হয়। আনুষ্ঠানিক মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই শিবিরের উদ্বোধন করেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। এছাড়াও এই শিবিরে পুষ্টিকর রান্না সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশিত হয়। এই আনুষ্ঠানিক শিবিরে প্রায় ৩০ টি স্টোল বসেছে এবং অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এই স্টোর গুলি প্রদর্শন করেন। 

        মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, স্কুলে শিশুরা যাতে পুষ্টিকর আহার পেতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীনে মিড-ডে-মিল কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।